সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা

দূরবীন নিউজ ডেস্ক :
ভারতে নাগরিকত্ব আইন নিয়ে উত্তর-পূর্ব দিল্লিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বড় ধরনের সমাবেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৪টি মামলা। পুলিশের দাবি, অপরাধের পুরনো রেকর্ড থাকা লোকেরাই বিক্ষোভে শামিল হয়েছিল।

বুধবার (১৮ ডিসেম্বর) শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, দুপুর একটার দিকে যখন বাচ্চাদের নিয়ে স্কুলবাসগুলি বাড়ি ফিরছে, তখন শুরু হয় বিক্ষোভ। ঝামেলার সূত্রপাত দিল্লির সীলমপুর থেকে ঝাফরাবাদগামী মিছিলের মধ্যে দিয়ে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লিতে বিক্ষোভের কথা আগেই জানানো হয়েছিল পুলিশকে। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভই শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ মিছিলে বাধা দিলে উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বাস ও স্কুলবাসগুলিকে নিশানা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছুড়তে শুরু করে প্রায় ২০০০ বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিক্ষোভের জেরে দিল্লির সাতটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

এর আগে, রোববার বাসে আগুন ও জামিয়ায় বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের পর থেকেই ভারতের রাজধানীর পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে। রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ।

বিনা অনুমতিতে গায়ের জোরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ করেছেন চিফ প্রক্টর ওয়াসিম আহমেদ খান। খবর এনডিটিভির। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12