সর্বশেষঃ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার বৈরী আবহাওয়ার কারণে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌ বন্দর থেকে ছেড়ে যাওয়া লক্ষ্মীপুরগামী লঞ্চগুলো উত্তাল মেঘনা পাড়ি না দিয়ে আবার বরিশাল নৌ বন্দরে ফিরে এসেছে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই বিভাগে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্ন চাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।

আগামী দুদিন এমন অবস্থায় থাকতে পারে বলে তিনি জানান। মাহফুজুর রহমান বলেন, সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো: মাসুম জানান, বিভাগের ৪২টি নদীর মধ্যে কোনো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে সর্বশেষ সকাল ৯টায় দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যা এই বিভাগে সর্বোচ্চ নদীর পানি। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12