সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক বিশেষ জজ আদালতের রায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট)গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট দিবাগত রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামী মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সাজা প্রাপ্ত আসামী আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

পুলিশ কর্মকর্তার বলেন, এ আসামী বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত । ২০১৫ সালে বিডি সফটেক্সের এই চেয়ারম্যান বিসমিল্লাহ গ্রæপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। এরআগে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে এসে গা-ঢাকা দেন। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের সোমবার নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়ব। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12