সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বাল্কহেড ডুবে বুড়িগঙ্গায় ৪ শ্রমিকের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে পরিষ্কার করা হয়।

পরিষ্কার করার সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়।

এ ঘটনায় চারজন নিহত হয়েছেন, এরা হলেন ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ’র (৬০)।

ফায়ার সার্ভিসকর্মীসহ স্থানীয়রা ডুবে যাওয়া বাল্কহেড থেকে তাদের লাশ উদ্ধার করেন।

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, বাল্কহেডের ভেতরে থাকা ৬ জনের মধ্যে ৪ জন মারা যান।

আর বাল্কহেডের মাস্টারসহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে পাগলা নৌ পুলিশ লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12