সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিলেন খন্দকার মনজুর মোর্শেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহন করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
মঙ্গলবার (০৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। গণমাধ্যমকে এই তথ্য জানান,
আইইবি’র জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন ।

তিনি আরো জানান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অধ্যয়ন শেষে ১৯৮৯ সালের এপ্রিল মাসে সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশে প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সদর দফতরে একাধিকবার ভাইস-প্রেসিডেন্ট, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান, কেন্দ্রীয় কাউন্সিল এবং লোকাল কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইইবি’র ২০১৮-১৯ মেয়াদের সম্মানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

বাপাউবো’র প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহন করে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, আমাকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বাপাউবো’র মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাজকে আরো গতিশীল করতে সততা এবং দক্ষতার সাথে কাজ করে যাবো। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12