সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সবচেয়ে বড় ব্যবধানে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় পেল বাংলাদেশ । বাংলাদেশ ৩২২ রানের টার্গেটের বিপরীতে জিম্বাবু করতে পেরেছেন মাত্র ১৫২ রান। ১৬৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন টাইগাররা।

রোববার (১ মার্চ) সিলেটের দিবারাত্রির এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রানের বিশাল সংগ্রহ গড়েন টাইগাররা।

এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালের জানুয়ারিতে। সেটি ছিল ১৬৩ রানের।

১০৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১২৬ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন। মিঠুন ৪১ বলে করেন ৫০। তিনটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে পাওয়া দৃঢ় ভিত কাজে লাগিয়ে শেষটায় ঝড় তোলে মাশরাফি বাহিনী।

শেষ ওভারে তিন ছক্কায় ২২ রান নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ১৫ বলে তার ২৮ রানের বিস্ফোরক ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করে বাংলাদেশ।

বিশাল টার্গেটে জয়ের লক্ষে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর কম রানেই প্যাভেলিয়নে ফিরে যেতে থাকেন সফরকারীরা।

মাঝে ওয়াসলে মাধেভেরে কিছুটা প্রতিরোধ (৩৫ রান) গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছে তিনি পরাস্ত হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের হয়ে উইকেটগুলো নেন, মোহাম্মদ সাইফুদ্দিন (৩), মেহেদী হাসান মিরাজ (২), মাশরাফি বিন মুর্তজা (২), তাইজুল ইসলাম (১) ও মোস্তাফিজুর রহমান (১)। এছাড়া নাজমুল হোসেন শান্তর বোলিংয়ে রানআউট হন একজন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12