সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন।

নাসিমা সুলতানা জানান, মারা যাওয়াদের মধ‌্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জন ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। শেষ ব্যক্তি (১১-২০ বছর) ক্যান্সার আক্রান্ত ছিলেন।

এর মাধ‌্যমে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৯ জন মারা গেছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত রোগী ১২ হাজার ৪২৫ জন। তবে এ সময় তিনি করোনায় মারা যাওয়ার কোনো তথ‌্য জানাননি।

পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জন মারা যাওয়ার কথা উল্লেখ করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12