সর্বশেষঃ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বংশালে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ , হাসপাতালে ভর্তি

দূরবীণ নিউজ প্রতিনিধি :
হঠাৎ রাজধানীর বংশালে আগা সাদেক রোডের এক বাসা বিকডশব্দে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুন) ভোরে আগা সাদেক রোডে বিস্ফোরনের ঘটনায় দগ্ধরা হলেন- ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন (২৮)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা মারাত্মক দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডেকেল হাসপাতালে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেছেনর। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন , ওই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ (শনিবার) সকালে চার জন দগ্ধ হয়ে এ হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ইসরাফিল ৩৭ শতাংশ, সালমা বেগম ৪৯ শতাংশ, শাহজাদী আক্তার ৩৮ শতাংশ ও ইমরান হোসেন ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ ইসরাফিলের ভাতিজা তারেক গণমাধ্যমকে বলেন, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দুই পাশের বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে পড়েছে এবং তারা দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে ‘শেখ হাসিনা বার্নে নিয়ে যায়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে ওইসব বিষয়ে কিছু বলতে পারছি না। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে বলেও জানান তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12