সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ফরিদপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আলিফ মোল্লা (৮) নামের ওই শিশু উপজেলার কামারহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে। শুক্রবার (১৪ জুন) দুপুরে সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের ফকিরের ভিটা সংলগ্ন এলাকা থেকে উক্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার ( ১৩ জুন) বিকেল পাঁচটার পর সে আলিফ মোল্লা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে কোথাও পায়নি। আজ সাতৈর ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে উক্ত পরিবারকে খবর দেয়।

পরবর্তীতে উক্ত পরিবারের লোকজন বোয়ালমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আলিফের চাচা শামিম মোল্যা বাদি হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। যার নম্বর ০৮, তারিখ: ১৪/০৬/২০২৪।

লাশ উদ্ধারের ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিদর্শন করছেন।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিশু আলিফ মোল্লার লাশ বোয়ালমারী থানা থেকে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে‌।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12