সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রায় ৬০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত

দূরবীণ নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ লাখ মানুষ করোনায় আক্রান্ত। এটি সারা বিশ্বে মোট আক্রান্তের এক চতুর্থাংশ। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। গত মধ্য জুলাইয়ের পর থেকে প্রতি চারদিন অন্তর বিশ্বে ১০ লাখ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

ভারতে রোববার একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দু’টোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে সোমবার গ্রিনিচ মান সময় ০০৩০টায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯০ হাজারে। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৮৩ হাজারেরও বেশি লোক। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

করোনা মাহামারির কারণে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি টালমাটাল হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় জয়ী হওয়ার বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে বিশ্বে এই মহামারী প্রতিরোধে কার্যকর কোন ভ্যাকসিন এখনও আসেনি। ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এখনও সামাজিক দূরত্ব ও লকডাউনের ওপর ভরসা করছে। # কাশেম ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12