মুক্ত আনন্দময় পরিবেশে এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারে সাথে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
রাজধানীর সরকারি বাসভবন যমুনায় ঈদের দিন বেলা ১২টায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা: জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান এবং ভাই মরহুম আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয়পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
#