সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

পি কে হালদারের সহযোগী উজ্জ্বল ও রাশেদুল ৫দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের মামলার আসামি কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই দুই আসামিকে হাজির করে দুদক। সুষ্ঠু দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন । পরে তার এই আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় দুজনকে দুদক কার্যালয়ে এই দুই আসামিকে আনা হয়। গত ২৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।

পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।
এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে পি কে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করেছে দুদক। রাষ্ট্রীয় এ সংস্থার উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত দুই দিনে পৃথক ৫টি মামলাটি করেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12