সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন যুদ্ধাপরাধের শামিলঃ জাতিসংঘ

দূরবীণ নিউজ,

অবৈধ দথলদার ও সন্ত্রাসী ইহুদি ইসরায়েলি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে বসতি স্থাপনের পরিকল্পনাকে যুদ্ধাপরাধের শামিল বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

আজ শুক্রবার (১৫ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা জোরপূর্বক উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারেন, যা হবে যুদ্ধাপরাধের শামিল। তবে ইসরায়েল অতীত ইতিহাসের কথা তুলে ধরে দাবি করেছে, এসব বসতি স্থাপনের ফলে ‘কৌশলগত গভীরতা ও নিরাপত্তা’ নিশ্চিত হবে।

এর আগে বৃহস্পতিবার এক বক্তব্যে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বসতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি অঙ্গীকারবদ্ধ। এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে ‘কবরে পাঠিয়ে দেবে’।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল এ প্রসঙ্গে বলেন, ইসরায়েলি পরিকল্পনা পশ্চিম তীরকে ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় পরিণত করে ফেলবে। অধিকৃত এলাকায় দখলদার ইসরায়েলের জনগণকে স্থানান্তর করাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ২৭ লাখ ফিলিস্তিনির মধ্যে প্রায় সাত লাখ ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী বাস করেন। ১৯৮০ সালে পূর্ব জেরুজালেমকে ইসরায়েল যুক্ত করলেও অধিকাংশ দেশ এ পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি, আর পশ্চিম তীরে আনুষ্ঠানিক সার্বভৌমত্বও ঘোষণা করা হয়নি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12