সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসারের ৩ রানে ৭ উইকেট শিকার

- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক:
অকল্পনীয় সাফল্য অর্জনের রেকর্ড করলেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক। তিনি মাত্র ৩ রান দিয়ে শিকার করলেন ৭ উইকেট! শুনলে যে কেউ বলবে, পাড়া-মহল্লার ক্রিকেটে এমনটা ঘটে মাঝেমধ্যে। কিন্তু এমন দুর্দান্ত বোলিং দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেটে।

২৬ আগস্ট (বৃহস্পতিবার ) ফ্রান্সের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনেই এমন পারফরম্যান্স করে দেখালেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক।

তার বোলিং ফিগার ৪-২-৩-৭। অর্থাৎ ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ৩! বিনিময়ে উইকেট নিয়েছেন ৭টি। এ এক অনন্য বিশ্বরেকর্ড! ওভারডাইকের আগে এমন রেকর্ড নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও করে দেখাতে পারেননি কেউ।

সে অর্থে বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার নজির গড়লেন ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এতোদিন ধরে ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের দখলে। মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12