সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নিপুণ রায় চৌধুরীকে অমানবিক নির্যাতন করা হচ্ছে: গয়েশ্বর চন্দ্র রায়

ফাইল-- ছবি

বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ:
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেত্রী কারা বন্দি নিপুণ রায় চৌধুরীকে অমানবিক নির্যাতন করা হচ্ছে। তার সঙ্গে রাজনৈতিক আচরণ করা হচ্ছে না।

তিনি বলেন,‘‘নিপুণ রায় চৌধুরীর ওপর যে অত্যাচারটা হচ্ছে, তা হলো জাস্ট লাইক এ কনডেম সেল। ২৪ ঘন্টার মধ্যে আধা ঘন্টা/১৫মিনিটের বেশি তার সেলের লক খোলা হয় না। তাই নিপুণের ভবিষ্যতটা যদি মুশতাক (কারাগারে মারা যাওয়া কাটুনিস্ট মুশতাক আহমেদ) মতো হয়,-তাহলে এটাতে আশ্চার্য হওয়ার কিছু নেই।

আজ শুক্রবার (১১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেখানে(জেলে) ডাক্তার আছেন এরা বলবেন, তার স্বাভাবিক মৃত্যু। সুতরাং নিপুণকে কষ্ট দেয়াটা সরকারের পক্ষে যত না দায়িত্ব, তার চেয়েছে বেশি দায়িত্ব তার পাটনারকে খুশি করাটা। সেই কারণে নিপুণদের ভাগ্য এরকম হবে।”

কারাগারে পুত্রবধুর নির্যাতনে আবেগপ্রবণ কন্ঠে তিনি বলেন, ‘‘ আমি তাকে আমার কর্মীর মতো মনে করি। আই ফিল প্রাউড তার মতো কর্মী দরকারই। আর সে যদি দেশের জন্য জীবন দেয়, মুশতাকের মতো ভাগ্য বরণ করে তাহলে আমি চোখের জল ফেলবো না।”

‘‘ আমি নিপুণের মুক্তির চেয়ে দেশবাসীর ‍মুক্তি, গণতন্ত্রের মুক্তিটাই শ্রেয় মনে করি। আমাদের খালেদা জিয়া তাই দেখে। আমাদের মরতে হবে, লড়তে হবে, দেশটাকে মুক্ত করতে হবে। দেশ মুক্ত হলে খালেদা জিয়া ও নিপুণও মুক্তি পাবে।”

কারাবন্দি নিপুণ রায় চৌধুরীর বাবা দলের ভা্ইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘‘ আমার মেয়ে জেলখানায় অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। তার জন্ডিস হয়েছে, সেটাও আমাদেরকে জানানো হয়নি। তার সাথে কেউকে দেখা করতে দেয়া হয় না, কথা বলতে পারি না।”

‘‘ এই যদি হয় আমাদের দেশের অবস্থা? আমরা কোথায় যাবো? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যার হাত ধরে নিপুণ রাজনীতিতে এসেছে, তার সাথেও এরকম অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। আমরা এই অবস্থার থেকে মুক্তি চাই, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।”

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নিপুণ রায় চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, শেখ রবিউল আলম, শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।
/ আমিনাহাবীব/ কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12