সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অর্থপাচার মামলার প্রতিবেদন ১০ মার্চ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ১০ মার্চ ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা , মেয়ে অন্তরা সেলিমা হুদা ও মেয়ে শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে পৌনে ৭ কোটি টাকা পাচার করে লন্ডনে দুটি ফ্ল্যাট কেনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য করেছেন বিচারিক আদালত।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের পরবর্তী ১৯ মার্চ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ৯ জানুয়ারি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে এ দুটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা এবং দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করে পৌনে ৭ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমান অর্থাৎ চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেন। এ অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে একটি ফ্ল্যাট কিনেছেন।

অন্তরা ও তার মা সিগমা হুদা অবৈধভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ বিদেশে পাচার করে ২০০৩ সালের ২৬ জুন বারউড প্যালেসের ফ্ল্যাটটি কেনেন।

সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে অপর মামলার এজাহারে বলা হয়, তারা জ্ঞাতআয়বহির্ভূত দুই লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের (দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা) সম্পদ অর্জন করে যুক্তরাজ্যে পাচার করেন। ওই অর্থে ২০০৬ সালের ১২ ডিসেম্বর তারা লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12