সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

না’গঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাস সহ ৬ জনকে আটক

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনা পরিস্থিতেও নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৬ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া এবিসি স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

অপরাধীদের কাছ থেকে ১টা পিস্তল, ৩টা রামদা, ২টা ধারালো বড় ছুরিসহ ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাসও জব্দ করে র‍্যাব।
র‍্যাব জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংক ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমনটা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক (২৮), সবুজ (২০), ইমরান (৩১), সালাউদ্দিন (৩০), সায়মন (২৮), শিব্বির আহমেদ (২৯)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও সোনারগাঁও এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একদল ডাকাত দিন-দুপুরে নারায়ণগঞ্জ শহরে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।

ডাকাত দল তাদের মিশন সফল করার জন্য নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করার পথে লিংক রোডের চাষাড়া এলাকায় তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে পিস্তল, দেশীয় অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস।  #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12