সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নতুন ইতিহাস ,পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকে প্রথমবারের মতো সর্বোচ্চ নম্বর মুসলিম ছাত্রীর

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
নতুন ইতিহাস গড়লেন, ভারতের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় প্রথমবারের মতো সর্বোচ্চ নম্বর পেয়েছে মুসলিম ছাত্রী।
ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের কান্দি হাইস্কুলের রুমানা সুলতানা।

তিনি ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, কোনও মুসলিম ছাত্রীর উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সম্ভবত এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে।

এদিকে, আগামীকাল এই পরীক্ষার মার্কশিট বিতরণ করা হবে ৫২টি কেন্দ্রে। এবছর মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পাশ করেছেন ফার্স্ট ডিভিশনে। এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ৮৬ জন পরীক্ষার্থী। যার মধ্যে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।

কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা সুলতানার সাফল্যে খুশি তার পরিবার। তিনি চান বড় হয়ে চিকিৎসক হতে। জানা গেছে, বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা। তার বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক।

মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা মহামারির মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তার শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।

পশ্চিমবঙ্গের শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি মহুয়া দাস। তিনি ফলাফল ঘোষণা করে জানান, ‘এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, একজনই পেয়েছেন সর্বোচ্চ নম্বর।’ যিনি পেয়েছেন তিনি একজন ‘মুসলিম’ বলে উল্লেখ করে তিনি ওই ছাত্রীর বিস্তারিত তুলে ধরেন।

সূত্র : দ্য ওয়াল ও আনন্দবাজার পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12