সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

নকল পণ্যের বিরুদোধ সামাজিক আন্দোলন প্রয়োজন : স্পিকার

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নকল পণ্য বিক্রয়ের প্রবণতা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন।

তিনি বনে, সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরিতে জনসাধারণকে সম্পৃক্ত করা জরুরি। এক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

শনিবার (৩ মার্চ ) দৈনিক সমকালের উদ্যোগে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’ শীর্ষক প্রচারাভিযানের দ্বিতীয় পর্বের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, নকল পণ্য প্রতিরোধে সঠিক মানসম্পন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সঠিক মূল্য পরিশোধের মানসিকতা ধারণ করতে হবে। স্বল্পমূল্যে ক্রয় করতে গিয়ে ক্রেতারা যেন ভ্রান্তি ও নকল পণ্যের শিকার না হন সেদিকে সচেতন হতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার, বিভিন্ন অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাদ্যে ভেজালসহ বিভিন্ন ধরনের নকল পণ্য প্রতিরোধে অবিরাম কাজ করে চলছে। এসব উদ্যোগকে সমন্বিত করে জনসাধারণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে হবে। মনিটরিং প্রক্রিয়াটি অবিরামভাবে কার্যকর রাখতে হবে। এর মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রিজওয়ান রহমান, বিএসটিআইয়ের পরিচালক তাহের জামিল, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস এম নাজির হোসেন, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক রাশেদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12