সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ধানমন্ডি লেকে আমিন মোহাম্মদের স্থাপনাসহ ১১ স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও জনগণের হাঁটার পথ (ওয়াক-ওয়ে) নির্মাণের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মেয়র তাপসের নির্দেশে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দ্বিতীয় দিনের অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিং সম্বলিত আমিন মোহাম্মদের ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ নোট ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৪৭ নম্বর হোল্ডিং এ আকাশ ডেভেলপমেন্ট লি. এর একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশের বহুলাংশ ভেঙ্গে ফেলার পর আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানটি আগামী ৩ দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের ‘স্পেস লেক ক্যাসল’ নামক বাড়ীটির অবৈধ বর্ধিতাংশ আগামী ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদেরকে বর্ণিত সেই সময় বেঁধে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের লক্ষ্যে আজ আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক-ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।”

অভিযানকালে করপোরেশনের  অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-১ এর আঞ্চলিক প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12