সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি

বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
প্রাণঘাতি করোনাকালে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) ১৮ জুলাই দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “ ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি।”

“ সেই সঙ্গে আমি এই ভয়ংকর দুঃসময়ে করোনার সময়ে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সকলের যাতে সুস্থ থাকেন সেই দোয়া আমি করছি।”

খালেদা জিয়া কবে টিকা দেবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “ এটা উনার চিকিৎসকরা বলতে পারবেন।”
গতকাল খালেদা জিয়ার টিকা দেয়ার ফিরতি এসএমএস এসেছে। জানা গেছে, ঈদের আগেই তিনি টিকা নেবেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার টিকা জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওয়েবসাইটে খালেদা জিয়ার টিকার স্থান মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল লেখা হয়েছে।

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৩ দিন চিকিতসা শেষে গত ১৯ জুন ৭৬ বছর বয়েসী বিএনপি চেয়ারপারসন গুলশানের ‘ফিরোজা’য় ফেরেন। এভারকেয়ার হাসপাতালে ওই সময়ে করোনা ঝুঁকি দেখা দেওয়ায় তাকে বাসায় স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। প্রথম তিন সপ্তাহ তার চিকিৎসা গুলশানে চলে। পরে পোস্ট কোভিড জটিলতা দেখা দিলে তাকে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিতসা কার্য্ক্রম পরিচালনর করছেন।
/এডিজেড/একে/ দূরবীণ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12