সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দক্ষিণ সিটিতে ভারী যানবাহন চালক নিয়োগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ

দূরবীণ নিউজ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভারী যানবাহনের গাড়িচালকদের সংকট নিরসনের উদ্যোগ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান ও মহাব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে নগর ভবন চত্বরে গাড়িচালকদের নিযোগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,এর আগে করপোরেশনের ভারী গাড়ির জন্য গত বছরের ১০ ডিসেম্বর ৩২ জন গাড়িচালকের নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩৪ জন আবেদন করেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর ১৩৭ জনের আবেদন যথার্থ হিসেবে পাওয়া যায়। সেখান থেকে সোমবার ৬০ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। তন্মধ্যে আজকের ব্যবহারিক পরীক্ষায় ৫০ জন অংশগ্রহণ করেন। আগামীকাল বাকি ৭৭ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।
দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, “দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সকল বিভাগ মিলিয়ে ভারী যানবাহন চালকের যে শূন্য পদ রয়েছে, তা পুরণে মেয়র মহোদয়ের নেতৃত্বে বিধিসম্মতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আজ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।”

এর আগে গত বছর ভারী যানবাহনের জন্য ৫০ জন চালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলে তখন ১৬০ জন আবেদন করেন। তন্মধ্যে ১০৯ জনের আবেদন ত্রুটিপূর্ণ ছিল এবং সর্বশেষে বাছাই কমিটি ৩৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু বিআরটিএ কর্তৃক প্রত্যয়িত ১৯ জন চালকের ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় ১৯ জনকে নিয়োগ প্রদান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12