সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

তেরখাদার ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান দীন ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম. দীন ইসলামের বিরুদ্ধে ৯১ লাখ ৪ হাজার ২৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমন্বিত খুলনা জেলা কার্যালযয়ে দুদকের সহকারী পরিচালক মাে. আল-আমীন বাদী হয়ে গত ৬ জানুয়ারি ইউপি চেয়ারম্যান এস, এম. দীন ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও ইপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। তিনি জানান, আসামি এস, এম, দীন ইসলাম ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান থাকাকালে ২৯ টি দলিলমূলে মােট ১৩ দশমিক ৯২১ একর জমি ক্রয় করেন। যার মূল্য মােট ৯১ লাখ ৪ হাজার ২৫০ টাকা।
দদিকের উপ পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মাে. শাওন মিয়া অনুসন্ধানকালে জিজ্ঞাসাবাদে আসামি উক্ত টাকার উৎস সংক্রান্ত কোন প্রমাণ দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানকালেও এই সম্পদের বৈধ কোন উৎস পাওয়া যায়নি।

ফলে আসামি এস, এম দীন ইসলামের বর্ণিত ৯১ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ক্রয়কৃত জমি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে অনুসন্ধানে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, অসাধু উপায়ে ও অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযােগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় খুলনার সহকারী পরিচালক মাে. আল-আমীন বাদী হয়ে গত ৬ জানুয়ারি একটি মামলা দায়ের করেছেন। তদন্তকালে তার আরও জাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেলে তা এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12