সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ডেমরা ও কদমতলীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজধানীর ডেমরা ও কদমতলীতে সেবার নামে প্রতারণার অপরাধে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ওই এলাকায় অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করার অপরাধে মাতুয়াইল ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা ও ডেমরার দি ঢাকা ইসলামিয়া হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ডেমরার ঢাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এ অভিযান পরিচালন করেন।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের সঙ্গে সেবার নামে প্রতারণা করে আসছিল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12