সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ডেপুটি স্পীকার ফজলে রাব্বী জনগণের আইনজীবী ছিলেনঃ মেয়র ব্যারিস্টার শেখ তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

২৫ জুলাই (সোমবার) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাযা শেষে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস গণমাধ্যমকে এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আইন অঙ্গনের পথিকৃৎ ছিলেন। উনার কাছে এসে কেউ ফিরে যেতো না। তিনি জনগণের আইনজীবী ছিলেন। তিনি কখনো ফি’র জন্য দেনদরবার করতেন না।”

ফজলে রাব্বী মিয়ার মতো গণবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আইন অঙ্গনে দীর্ঘ পদচারণায় কোনোদিন তাঁর বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করেনি। সাধারণ মানুষের সাথে তিনি এমনভাবে মিশে যেতেন, তার ফলশ্রুতিতে, তিনি তাঁর এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বারবার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পীকার হয়েছেন। আজকে জানাযাতে আপনারা উপলব্ধি করছেন — সকল স্তরের মানুষ তাঁকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সুতারাং তাঁর মতো এ রকম জনবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর।

মেয়র এ সময় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদবা জানান।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12