সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ডিজিটাল আইনের মামলা, কার্টুনিস্ট কিশোরের রিমান্ড আবেদন খারিজ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদন গ্রহণ করেননি ঢাকা মহানগর হাকিম আদালত।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে আহমেদ কবির কিশোরের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড নামঞ্জুরের ( আবেদ বাতিল) আদেশ জারি করেন।

জানা যায়,গত ২৩ ফেব্রুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের জন্য কিশোরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) এসআই আফসার হোসেন।

ওই আবেদনের ওপর শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানিতে কিশোরের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এরও আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ওই মামলার ১১ আসামির বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) ওই আদেশ দিয়ে ২৩ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12