সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ডিএসসিসি’র নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতগুলোর ধারাবাহিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্যাবল অপসারণ এবং সঠিক লেনে গাড়ি চলাচল তদারকি করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে সরকারি কর্মচারী হাসপাতালের মোড় থেকে আনন্দবাজার হয়ে ঢাকা মেডিকেল, বঙ্গ বাজার ফ্লাইওভারের নিচের মোড় থেকে বঙ্গ বাজার সরকারি কর্মচারী হাসপাতালের মোড় পর্যন্ত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত নয়টি মামলা দায়ের করেন ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ ধারার ৭ উপ-ধারা অনুযায়ী ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত কিছু সময় সরকারি কর্মচারী হাসপাতালের সামনে সঠিক লেনে গাড়ি চলাচল করছে কিনা তা তদারকি করেন।

এদিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তিনি আজ বাটা সিগনাল হতে গাউছিয়া মার্কেট অংশে ফুটপাত দখল করে দোকান বর্ধিত করায় একটি হোটেল, একটি ডিপার্টমেন্টাল স্টোর ও একটি পর্দার দোকানের বিরুদ্ধে তিন মামলা দায়ের করেন এবং বর্ধিতাংশ উচ্ছেদ করেন। অভিযানকালে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপ-ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে ৪টি ওয়ার্ডের দুটি ভ্রাম্যমাণ আদালত অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে আজ ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের কাটাবন, বাটা সিগনাল ও হাতিরপুল এলাকায় প্রায় ৭৫০ মিটার অংশে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ৩৪ নং ওয়ার্ডের শহীদ নজরুল ইসলাম সরণি, সিদ্দিক বাজার এলাকায় ১৯টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
সব মিলিয়ে ৪টি ভ্রাম্যমাণ আদালত আজ প্রায় অর্ধ লাখ টাকা জরিমানা আদায় ও ১২টি মামলা দায়ের করেন।# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12