সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ৬ষ্ঠ দিনে ৮ মামলা দায়ের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্ত করণে পরিচালিত ৬ষ্ঠ দিনের চিরুনি অভিযানে মোট ৮৮টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৮টি মামলা ও ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানায়। আরো জানানো হয়,রোববার নগরীতে ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এ ১৫ নং ওয়ার্ডের ধানমন্ডি এলাকা, অঞ্চল-২ এ ৪ নং ওয়ার্ডের বাসাবো ও অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় বিধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৫টি মামলা দায়ের করেন ও ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এ সময় ১টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪৫টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় ২টি মামলা দায়ের ও ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৯ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12