সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ডিএসসিসিতে ৬ তলা বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ, ৩ মশার কয়েল কারখানাকে জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন দীগু বাবু লেনে নির্মিতব্য একটি ৬ তলা ভবনের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ এবং প্রয়োজনে ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় তিন মশার কয়েল কারখানাকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩ ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৫ জুন) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান , নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৮/১ দীগু বাবু লেনে নির্মিতব্য একটি ৬ (ছয়) তলা বাড়ির অবৈধ বর্ধিতাংশে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। বর্ধিত অংশের অধিকাংশ দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ মশার কয়েল কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা’র নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ ৬৬ নং ওয়ার্ডের বানিয়ারবাগ, মাতুয়াইল, যাএাবাড়ী এলাকায় মশার কয়েল কারখানা পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় ছাড়পত্র না থাকা স্বত্ত্বেও মশার কয়েল কারখানা পরিচালনা করায় ২৬/১ ও ৩৪ নং হোল্ডিংয়ের দু’টি মশার কয়েল কারখানার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের ও এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ ৬৫ নং ওয়ার্ডের ‘আর এম’ নামক মশার কয়েল কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা পরিচালনার যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, “কারখানাগুলোতে মশার কয়েল উত্পাদন করা হলেও কারখানা পরিচালনার সাথে সংশ্লিষ্ট অনেক ছাড়পত্র তারা দেখাতে পারেননি। অনুমোদনবিহীন কারখানা পরিচালনার জন্য কারখানা দু’টিকে জরিমানা করা হয়েছে।”
প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12