সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ডিএনসিসির বনানী ও মোহাম্মদপুরে ৫টি পার্ক -খেলার মাঠ দখলমুক্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়েরের নির্দেশে শুক্রবার ছুটির দিনে পাঁচটি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। পার্ক ও মাঠগুলো হচ্ছে বনানী পূজা মাঠ, বনানী সি- ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক।

শুক্রবার (২ অক্টোবর) ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অপরদিকে ডিএনসিসির নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে বনানী পূজা মাঠ, বনানী সি- ব্লক পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই সময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতাদিন এসব অবৈধ স্থাপনার কারণে পার্ক ও খেলার মাঠগুলো সংস্কার এবং আধুনিকায়নের কার্যক্রম করা সম্ভব হয়নি। এবার পার্কগুলোর উন্নয়ন ও সংস্কার শুরু হবে।উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এক অনুষ্ঠানে ঘোষণা দিয়ে ছিলেন, দীর্ঘদিন ধরে উপরের ওই ৫টি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল।

তিনি বলেছেন, বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়; বনানী সি ব্লক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন ও অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপনা রয়েছে।

এছাড়া মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশা গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ স্থাপন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ চারটি পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মেয়র নির্দেশ দিয়েছিলেন ৩ অক্টোবরের মধ্যে মোহাম্মদপুর উদয়াচল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তার নির্দেশনা অনুযায়ী একদিন আগেই ২ অক্টোবর এই পার্কের অবৈধভাবে একটি ক্লাব ঘর এবং খেলোয়াড়দের থাকার ঘরসব সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইতিমধ্যে উচ্ছেদ করা ৭৫ ভাগ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12