সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ডিআরইউ’র সদস্যদের অধিকার সুরক্ষায় প্রত্যয় ব্যক্ত, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পেশাদার সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২১) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্বভার হস্তান্তর করেছেন।
সদ্যবিদায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও সহ-সভাপতি ওসমান গনি বাবুল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিগত কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসস এর সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান। এছাড়াও সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এম এম জসিম, রহমান আজিজ, রুমানা জামান, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ।# প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12