সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ডিআইজি মিজানের সম্পদের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

দূরবীণ নিউজ প্রতিনিধি:
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বর্তমানে সাময়িক বরখাস্ত ও কারাবন্দি আসামী মিজানুর রহমানের অবৈধ সম্পদের মামলায় জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত দুদকের দায়ের করা এই মামলাটি আগামী ৬ মাসের মধ্যে বিচারিক বিশেষ জজ আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

দুদক ২০১৯ সালে ২৪ জুন ডিআইজ মিজানুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে।

সোমবার (২৫ জুলাই) ওই মামলায় আসামীর জামিন আবেদন হাইকোর্টের একটি দ্বৈত বে আবেদন গ্রহণ না করে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। আসামীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার মাহবুব শফিক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, আদালত আসামী মিজানুর রহমানকে জামিন না দিয়ে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালের ২৪ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পরিচালক মনজুর মোর্শেদ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলায় ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রতœা, ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামী করা হয়। #

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12