সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ঝালকাঠির সাব-রেজিস্ট্রার ইসরাত জাহান ও তার স্বামী মজিবুবের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঝালকাঠির সাব-রেজিস্ট্রার মোসাম্মৎ ইসরাত জাহান ও তার স্বামী মো. মজিবুর রহমানের বিরুদ্ধে
জ্ঞাত আয়-বহির্ভূত ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২১ টাকার সম্পদ অর্জন এবং ভোগ-দখলের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি সাব-রেজিস্ট্রার মোসাম্মৎ ইসরাত জাহান ও তার স্বামী মো. মজিবুর রহমান পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়-বহির্ভূত ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এছাড়াও একে অন্যের সহায়তায় দেড় কোটি টাকার সম্পদের অপরাধলব্ধ আয়ের উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা আড়াল বা লুকানোর লক্ষ্যে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অপরাধ করেছেন।

এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা, সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) মামলা করে দুদক।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12