সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

জয়পুরহাটে সাবেক মেয়র মাহফুজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
জয়পুরহাট আক্কেলপুর পৌর সভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় প্রথক মামলা দু’টি দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গোলাম মাহফুজ মেয়র থাকার সময়ে প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে সম্পদ গড়ে তোলেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে। এছাড়া তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে ৩৬ লাখ ৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার টাকা সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12