সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

জি কে শামীমের ৭ দেহরক্ষী ফের রিমান্ডে

আলোচিত যুবলীগ নেতা জি কে শামীমের সাত দেহরক্ষীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এরআগে ১ অক্টোবর মানি লন্ডারিং মামলায় তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয় এবং অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সাত দেহরক্ষী হলেন-দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন,জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গত ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‌্যাব। পরদিন তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।

ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপর এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে। একই সঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12