সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

চীনে করোনার পর এবার ভূমিকম্পের আঘাত

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনার পর এবার ভূমিকম্পের আঘাত এসেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চলের জিগাজি নগরীতে।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯। তবে এতে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকার একথা জানায়। খবর সিনহুয়ার।

চীনের ভূমিকম্প সংস্থা জানায়, এটির উৎপত্তি ছিল ২৮.৬৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৭.৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

জিগাজি নগরীর তিনগ্রি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে ঘরবাড়ি ক্ষতির বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। কাউন্টি সরকার আরো তথ্য সংগ্রহে বিভিন্ন গ্রাম ও শহরে কর্মকর্তাদের পাঠিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলে ইতোমধ্যে দমকল বাহিনীর ৯ কর্মী ও তিনটি গাড়ি পাঠানো হয়েছে। এ বাহিনীর আরো শতাধিক কর্মী ও অনেক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12