সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম রেলস্টেশনের অব্যবস্থাপনায় ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন মন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক :
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন। পরে চট্টগ্রাম রেলস্টেশনে অপরিষ্কার ও নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় তিনি তৎক্ষণাৎ দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেন। তারা হলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুরোনো রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন মন্ত্রী।

এর আগে চট্টগ্রামে পুরোনো রেলস্টেশন থেকে নতুন রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও যত্রতত্র দোকানপাট দেখে ক্ষেপে যান। তৎক্ষণাৎ তিনি ওই দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

এদিকে পরিদর্শন শেষে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে (সিআরবি) হাসপাতাল নির্মাণ ইস্যুতে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি আরও বলেন, চট্টগ্রামে মন্ত্রী-এমপিরা যদি হাসপাতাল না চান, তবে প্রধানমন্ত্রীও চাইবেন না। রেল মন্ত্রণালয়েরও সেটার বিরোধিতা করার সুযোগ নেই। কালুরঘাট রেলসেতুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটির নকশা প্রণয়নের কাজ হচ্ছে। নৌ-যান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় নির্মাণ করা হবে সেতু।

এসময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল জিএম মুরাদ হোসেন ও প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12