সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারেরও উদ্বোধন করেছেন।

রোববার (২৬ জানুয়ারি ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।

একই সময়ে তিনি চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারেরও উদ্বোধন করেন। এই শোধনাগার থেকে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে।

এসব প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের সময় চট্টগ্রাম প্রান্তের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার একজন উপকারভোগী এবং চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের একজন উপকারভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে তিনি ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’ গানের কলি বলে চট্টগ্রামের আঞ্চলিক গান শুনতে চান। পরে একজন ‘বাঁশখালী-মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে’ গানটি প্রধানমন্ত্রীকে গেয়ে শোনান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12