সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় ২৪ জন হত্যা মামলায় ৫ পুলিশের মৃত্যুদণ্ড

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় চট্টগ্রামে ১৯৮৮ সালে পুলিশের গুলিতে ২৪ জন হত্যা মামলায় পাঁচ পুলিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে বিচারিক আদালত।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া তিনটায় চট্টগ্রাম বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এই রায় প্রদান করেন।

চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে ২৪ জনকে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর আদালত থেকে আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ।

জানা যায়, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত এই ঘটনার চার বছর পর ১৯৯২ সালে আইনজীবী শহীদুল হুদা মুখ্য মহানগর হাকিম আদালতে চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদাসহ ৪৬ জনকে আসামি করে মামলা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা প্রত্যেকেই পুলিশের সদস্য। তারা হলেন জে সি মণ্ডল, প্রদীপ বড়ুয়া, মমতাজউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ অবদুল্লাহ। তাঁদের মধ্যে জে সি মণ্ডল পলাতক।

মামলার প্রধান আসামি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মীর্জা রকিবুল হুদা। বর্তমানে জীবীত নেই।

পুলিশের গুলির ঘটনায় নিহত স্বপন কুমার বিশ্বাসের বড় ভাই অশোক বিশ্বাস এবং আহত আবু সৈয়দ চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালতে সাক্ষ্যদানের সময় বলেন, মীর্জা রকিবুল হুদার নির্দেশে পুলিশ ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে গুলি চালিয়েছিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শবু প্রকাশ বিশ্বাস আজ রায়ের পর বলেন, ৫৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পৃথক আরেকটি ধারায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12