সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

চট্টগ্রামে বিমানবন্দরে পরিত্যক্ত ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার

বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির পরিত্যক্ত চাকার ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম ও বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ হাজার টাকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় এসব স্বর্ণবার উদ্ধার করে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে এনএসআই অভিযান চালিয়ে স্বর্ণ বারগুলো জব্দ করে। বারগুলো কাস্টম হাউজে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত চাকা থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ বারগুলো বিশেষ কায়দায় ওই চাকার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12