সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গুলিস্তানে রাস্তা-ফুটপাত দখল করায় ৮০ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গুলিস্তান ‘রেড জোন’ এ ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজকের অভিযানে ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণ করায় ১৪ জনকে ১৪ মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে তৃতীয় দিনের মতো গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদ এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর সাড়ে ১২টা হতে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

চৌকি বিছিয়ে ও ব্যানার সাটিয়ে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৪টি অস্থায়ী দোকানের বিরুদ্ধে অভিযানকালে ১৪টি মামলা দায়ের এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।

সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, “নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুমুখী ও সেতু ব্যবহার করে ঢাকায় আগত যানবাহনগুলো যেন মেয়র হানিফ ফ্লাইওভারসহ অত্র এলাকায় সহজেই চলাচল করতে পারে এবং জনসাধারণের চলাফেরা যেন নির্বিঘ্ন রাখা যায়, সেজন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয় কর্তৃক ঘোষিত গুলিস্তান রেড জোনে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানকালে করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12