সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

গুলশানে ইউনাইটেডে হাসপাতালে পুড়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরন দেয়ার আদেশ স্থগিত

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে আপাতত.রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চার ব্যক্তির পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হচ্ছে না ।

রোববার (১৭ জানুয়ারি) ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের করা আবেদনের ওপর শুনানি গ্রহণ করে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

গত বছরের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচজনের মৃত্যু হয়। ওই ৫ জন হলেন, রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভারনন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)।

ইতোমধ্যে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে মো. মনির হোসেনের (৭৫) পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় আদালত তার বিষয়ে হাইকোর্ট কোনো আদেশ দেননি।

আজ রোববার আদালতের বাইরে এই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, আপিল বিভাগের এই স্থগিতাদেশের ফলে আপাতত ওই ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে না।

আদালতে আজ রোববার রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ওই আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

জানা যায়, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চার ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ১১ জানুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।

একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। অন্যদিকে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে মো. মনির হোসেনের (৭৫) পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় আদালত তার বিষয়ে কোনো আদেশ দেননি।

হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

২০২০ সালের ১ জুন ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও নিয়াজ মাহমুদ জনস্বার্থে পৃথক দুটি রিট দায়ের করেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12