সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ১৩ কিমি যানজট

দূরবীণ নিউজ ডেস্ক :
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লোকজনের অমানবিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই মহাসড়কে এলপি গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে পড়েছে। এতে মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া থেকে ঈশ্বরদী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ টন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে যায়। ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও উন্নত মানের বড় ক্রেনের অভাব ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের ৩২ জেলার মানুষ।

জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে যায়। ১০ চাকার ট্রাকটি বাগেরহাটের মোংলা বন্দর থেকে প্রায় ১৭ টন এলপিজি নিয়ে নাটোর যাচ্ছিল। রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।  এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলার মানুষ যাতায়াত করে। দীর্ঘক্ষণ ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ট্রাকটি উদ্ধার করতে না পেরে রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও মন্ত্রণালয়ে কথা বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে একটি দল ঘটনাস্থলে পাঠান। রাশিয়ান ওই দল এসে গ্যাসভর্তি সিলিন্ডার সরানোর বিষয়ে ঝুঁকির কথা জানিয়ে চলে যায়। সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, এ জন্য তারা ঝুঁকি নিতে চাননি।

স্থানীয়রা জানান, প্রায় ২৪ ঘণ্টা ধরে রাস্তার ওপর আড়াআড়িভাবে সিলিন্ডারবাহী ট্রাকটি পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। মহাসড়ক বন্ধ থাকায় এলাকার বিভিন্ন বিকল্প ছোট রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে সরু সড়কগুলোতেও চাপ বেড়ে গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো কোম্পানির এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকটি রাস্তার ওপর উল্টে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12