সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

কাওরান বাজারে ২ বাসে আগুন নিভেছে

দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীতে কারওয়ান বাজারে সিএ ভবন এলাকায় দুই যাত্রীবাহি বাসে আগুন লেগেছে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেছে।

শনিবার (৭ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমক কর্মীদের জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস দুপুর পৌনে তিনটার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে।

পদচারী সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সোহাগ মাহমুদ বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন ধরার খবর পান তারা। সুন্দরবন হোটেলের সামনে থাকা তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

এদিকে প্রায় একই সময় রাজধানীর কুর্মিটোলায় একটি বিআরটিসির বাসে আগুন লাগে। ওই বাসটিতেও আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12