সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

সংগৃহিত ছবি-- নিহত মুনিয়ার সাথে বসুন্ধরা গ্রুপের এমপডি সায়েম সোবহান তানভীর

দূরবীণ নিউজ প্রতিবেদক:
কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবিকরেছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধারসন্তান’ কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন
গুলশানের ফ্ল্যাট থেকে মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, মুনিয়ার এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেয়া যায় না।

ইতোমধ্যে তার এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান
তানভীরকে আসামী করে থানায় হত্যা দায়ের করা হয়েছে। আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। তাই এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক বিচারের স্বার্থে এবং মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। এই দেশকে স্বাধীন করতে মুনিয়ার বাবার অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে আমরা এই
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

নেতৃবৃন্দ মুনিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12