সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

করোনায় সারাদেশে একদিনে ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩২ জন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৪৭৯ জনে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৩২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ১০ হাজার ৮০ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৪৭৯ জন। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬৯৮ জন (৭৬ দশমিক ১৯ শতাংশ) ও নারী এক হাজার ৭৮১ জন (২৩ দশমিক শূন্য ৮১ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জ‌নের ম‌ধ্যে ত্রি‌শোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ৬০ বছরের ঊর্ধ্বে ১৮ জন রয়েছেন।

বিভাগীয় হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জ‌নের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে সাতজন, খুলনা একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12