সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

করোনার ভয়ে পুরো ভারতে জনতা কারফিউ ঘোষণা মোদীর

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী করোনার ভয়ে পুরো ভারতে জনতা কারফিউ ঘোষণা দিয়েছেন। আগামি ‘রোববার ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা ভারতবাসীকে জনতা কারফিউ পালন করতে হবে।

এ সময় কেউ বাড়ি থেকে বেরোবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য জনতা কারফিউ। রোববার সকালে সাইরেন বাজিয়ে জনতা কারফিউর সূচনা করুক রাজ্যগুলো।’ জাতির উদ্দেশে ভাষণে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন মোদী। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের ।

মোদী আরো বলেন, ‘আপনারা যদি ভাবেন আপনি করোনা আক্রান্ত হবেন না, তাই সব জায়গায় ঘুরে বেড়াবেন, তাহলে তা ঠিক নয়। আপনি নিজে বিপদ ডেকে আনছেন। এই ক’টা দিন বাড়ির বাইরে বেরোবেন না। বাড়িতে থেকে প্রয়োজনীয় কাজ করুন। ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। অফিসের কাজ বাড়িতেই করুন’।

করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি। মানব সভ্যতার সঙ্কটে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা’।

মোদী আরো বলেন,‘আপনাদের কাছে কিছু সময় চাইছি। এখন সকলকে সতর্ক থাকতে হবে। সকলকে একজোট হয়ে কাজ করতে হবে’।

এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩। এখনও পর্যন্ত এ দেশে করোনায় মৃতের সংখ্যা ৪। এহেন অবস্থায় রাজ্যে জনসমাগম আটকাতে ২১ মার্চ অর্থাৎ শনিবার থেকে গণপরিবহণ বাতিলের সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12