সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে বিচারপতিরা টিকা গ্রহণ করেছেন।

সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পাঁচজন এবং হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এছাড়া সুপ্রিমকোর্টের উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিররা দ্বিতীয় ডোজ নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিএসএমএমইউয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
/#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12