সর্বশেষঃ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

কড়াইল বস্তিতে ৬,৩২১ জনকে করোনা টিকা দিয়েছে ডিএনসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কপোর্রেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে একদিনে ৬ হাজার ৩২১ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে ডিএনসিসি এই কর্মসূচী বাস্তবায়ন করছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ১৮ বছরের ঊর্ধ্বের লোকজনকে এই টিকা প্রদান করা হয়েছে।

প্রাথমিকভাবে ১১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষ কোভিড-১৯ এর টিকা গ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সকালে ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিম রেজা এরশাদনগর উচ্চ বিদ্যালয় মাঠসহ কয়েকটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12