সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

‘এফএমসি কিউ টু’র ’ আদালতের সঙ্গে প্রতারণা: কোটি টাকা জরিমান

দূরবীণ নিউজ প্রতিনিধি :
বিচারিক আদালতের সঙ্গে প্রতারণার দায়ে ‘এফএমসি কিউ টু’ নামক কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৭ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূণাঙ্গ বেে ‘এফএমসি কিউ টু’ নামক কোম্পানি জরিমানার এক কোটি টাকা পরিশোধের রশিদ দাখিল করেছেন। এর আপিল বিভাগ কোম্পানির আবেদন নিষ্পত্তি করে দেন।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খানমোহাম্মদ শামীম আজিজ। অপরদিকে কোম্পানিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

আদালতের বাইরে গণমাধ্যমকে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট চ্যালেঞ্জ করে ২০১৭ সালে ‘এফএমসি কিউ টু’ কোম্পানি ও তার পরিচালকগণ হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বে ২০১৭ সালের ১০ ডিসেম্বর সিআইবির রিপোর্ট স্থগিতের আদেশ দেন। পাশাপাশি বিবাদীদের প্রতি রুল জারি করেন।

হাইকোর্টে মামলা শুনানির ধারাবাহিকতায় গত ৩ মার্চ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করে ওই কোম্পানিটি। তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বে রুল খারিজ করেন। পাশাপাশি কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেন।

হাইকোর্টের রায়ে জরিমানার কারণ হিসেবে বলা হয়, বিচারিক আদালতে আইন অনুযায়ী মামলাটি পরিচালনা না করে তারা ৪ বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে। এরপর গত ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ওই কোম্পানি। আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ১ কোটি জরিমানা পরিশোধ করে আজ আদালতে টাকা পরিশোধের রশিদ জমা দেন #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12